বরগুনা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা জেলায় সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন প্রশাসন। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং কর্মকর্তারা ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে ইতোমধ্যে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নেমেছে বিভিন্ন বাহিনীর সদস্যরা।

বুধবার দিবাগত রাতে ভোট গ্রহণকারী কর্মকর্তারা ভোট কেন্দ্রে অবস্থান করবেন। পুলিশ ও আনসার বাহিনীর সদস্যসহ প্রতিটি কেন্দ্রে ১৬ থেকে ১৭ জন সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও নৌবাহিনী, বিজিবি, আনসার ব্যাটালিয়ন সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা জেলায় মোট ভোটকেন্দ্র ৩১২টি এবং ভোটকক্ষ ১ হাজার ৮৭৪টি। ভোটগ্রহণের আগের রাতেই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রে অবস্থান করবেন। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যসহ গড়ে ১৬ থেকে ১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নৌবাহিনী, বিজিবি ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা মাঠে থেকে পরিস্থিতি তদারকি করবেন। জেলা রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানান, জেলায় মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৫৭ হাজার ২০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ১৮ হাজার ৭৭০ জন, নারী ৪ লাখ ২৭ হাজার ১৩০ জন, হিজড়া ১৫ জন এবং পোস্টাল ভোটার ১১ হাজার ২৫৮ জন।

বরগুনা–১ আসন-

বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে গঠিত বরগুনা–১ আসনে মোট ভোটকেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১ হাজার ১৩৩টি। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৫৮৫ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন, হিজড়া ১১ জন এবং পোস্টাল ভোটার ৬ হাজার ২৮৭ জন।

এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে স্থানীয়দের ধারণা।

বরগুনা–২ আসন-

বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা নিয়ে গঠিত বরগুনা–২ আসনে ভোটকেন্দ্র ১২২টি এবং ভোটকক্ষ ৭৪১টি। মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৪ হাজার ১৮৫ জন, নারী ১ লাখ ৬৮ হাজার ৫৫৪ জন, হিজড়া ৪ জন এবং পোস্টাল ভোটার ৫ হাজার ১ জন।

এ আসনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী আলহাজ নুরুল ইসলাম মনি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সুলতান আহমেদের মধ্যে জমজমাট লড়াই হবে বলে ভোটারদের মধ্যে আলোচনা রয়েছে।

সব মিলিয়ে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানোর প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় বরগুনায় ভোটের মাঠ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে প্রশাসন।

আমতলীতে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com