বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেমুয়া এলাকায় গণপিটুনির ঘটনায় মো. সুজন (পিতা: মৃত বজলু মিয়া) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে,

এলাকাবাসীর দাবি, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের একটি ঘটনার জেরে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের ভাষ্যমতে, মোবাইল ফোন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সুজনের সঙ্গে একই এলাকার রিয়াজ (২৮) নামের এক যুবকের পরিবারের ঝামেলা বাধে। অভিযোগ রয়েছে, ওই ঘটনায় রিয়াজের ছোট ভাইকে মারধর করা হয়। খবর পেয়ে রিয়াজ ঘটনাস্থলে গেলে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় এবং গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া হাসপাতালে পাঠান।

পরদিন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এক পর্যায়ে জনতার গণপিটুনিতে সুজন গুরুতর আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে তাকে আহত অবস্থায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু বরণ করেন বলে জানা যায়।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com