বরিশাল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশে ২৫৩টি আসনে প্রার্থী দিলেও প্রত্যাশিত সাফল্য পায়নি। দলের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম নিজে প্রার্থী না হয়েও সারাদেশে প্রচারণায় সক্রিয় ছিলেন। তবে তাঁর পরিবারের তিন ভাই চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে কেউই জয়ী হতে পারেননি!

প্রথমবারের মতো সংসদে ইসলামী আন্দোলন

বরিশাল-৪ আসনে প্রার্থী সৈয়দ ইছহাক মুহাম্মদ আবুল খায়ের তৃতীয় স্থান অর্জন করেন। বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম একটিতে দ্বিতীয় ও অন্যটিতে তৃতীয় হন। ঢাকা-৪ আসনে মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী পরাজিত হন এবং জামানতও হারান।

দলের একমাত্র উল্লেখযোগ্য সাফল্য আসে বরগুনা-১ আসনে, যেখানে হাতপাখা প্রতীকের প্রার্থী জয়ী হন। বিশ্লেষকদের মতে, চরমোনাই দরবারের ধর্মীয় ও সামাজিক প্রভাব থাকলেও তা এখনো বিস্তৃত সংসদীয় ভোটব্যাংকে রূপ নেয়নি; বড় দলগুলোর প্রতিযোগিতায় তাদের প্রার্থীরা পিছিয়ে পড়েছেন।

বরগুনা ২ আসনে ধানের শীষ ও ১ম বারের মতো হাতপাখার জয়

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com