বরগুনার আমতলী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও বরগুনা-১ সংসদীয় আসনের সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। তিনি উপজেলার ৬৫টি ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের নির্বাচনের দিন করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা, ভোটারদের নিরাপত্তা, আচরণবিধি মেনে চলা এবং ভোটগ্রহণের প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করার জন্য তিনি কঠোর নির্দেশনা দেন।

এ সময় বরগুনা-১ (আমতলী, বরগুনা সদর ও তালতলী) আসনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং কর্মকর্তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা ও করণীয় বিষয় তুলে ধরা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, কমান্ডার মো. মঞ্জুর হোসেন (জি), এনপিপি, পিএসসি, বিএন এবং উপজেলা নির্বাচন অফিসার মো. জিয়াউল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com