বরগুনার তালতলী উপজেলায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আলী আহম্মদ ফরাজী নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের দিন বিকেল ৩টার দিকে উপজেলার পাজরাভাঙ্গা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত আলী আহম্মদ ফরাজী বড়বগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ১৮০ নম্বর কাজির খাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়ে গাড়িযোগে বাড়ি ফিরছিলেন। পথে কালিরখাল–পাজরাভাঙ্গা এলাকায় পৌঁছালে সাইদুল ও রিয়াদ নামে দুই যুবকসহ কয়েকজন তাঁর গাড়ির গতিরোধ করে। পরে হামলাকারীরা লাঠি ও ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে Sher-e-Bangla Medical College Hospital-এ রেফার করেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিবুল ইসলাম জানান, শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত এবং অতিরিক্ত রক্তক্ষরণ থাকায় দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে বরিশালে পাঠানো হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ঘটনাটি ভোটকেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি পূর্ব শত্রুতার জেরে হামলা বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রশাসনের একটি টিম কাজ করছে এবং ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com