বরগুনার পাথরঘাটা পৌর শহরের খারাকান্দা এলাকায় জেলা ছাত্রদলের সদস্য আফরোজ হোসেনের মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।গত বুধবার নির্বাচনের আগের রাতে (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজ বাসার সামনে পার্কিং করে রাখা মোটরসাইকেলটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী আফরোজ হোসেন জানান, তিনি বরগুনা জেলা শহরে ব্যবসা করেন। নির্বাচনে ভোট দেওয়ার উদ্দেশ্যে সন্ধ্যায় পাথরঘাটার নিজ বাসায় আসেন। বাসার সামনে মোটরসাইকেল রেখে ঘরে প্রবেশ করার কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা সেটিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুন জ্বলতে দেখে চিৎকার করলে তিনি দ্রুত বাইরে এসে মোটরসাইকেলটিকে দাউ দাউ করে জ্বলতে দেখেন। পরে আশপাশের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে মোটরসাইকেলটি আংশিকভাবে পুড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, “তথ্য পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌবাহিনী, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা। এ ঘটনায় মামলা দায়েরের জন্য ভুক্তভোগীকে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com