নিজস্ব প্রতিবেদক, পাথরঘাটা :বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে নিজ কন্যাকে (১৫) ধর্ষণের অভিযোগে নাসির উদ্দিন চৌকিদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নাসির উদ্দিন ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড (বাইনচটকি) এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভিকটিম স্থানীয় মধ্য বাইনচটকি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। সে তার পিতা নাসির উদ্দিন ও সৎ মা উম্মে কুলসুম সুমাইয়ার সাথে বসবাস করে আসছিল। ভিকটিমের মা চাঁদনী আক্তার পলি অন্যত্র বিবাহ করে আলাদা থাকেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ০৯ জানুয়ারি ২০২৬ এবং ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে নিজ গৃহে ভিকটিম তার আপন পিতা নাসির উদ্দিন চৌকিদার কর্তৃক দুইবার ধর্ষণের শিকার হয়। শুধু তাই নয়, ধর্ষণের পর প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে অভিযুক্তের পিতা ভিকটিমকে জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট সেবন করান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভিকটিমের সৎ মা জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে ভিকটিম সাধারণত তার বৃদ্ধ দাদির সাথে একই রুমে রাতে ঘুমাতো। লোকলজ্জা ও ভয়ে বিষয়টি এতদিন গোপন থাকলেও, অবশেষে ০৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভিকটিম নিজে পাথরঘাটা থানায় উপস্থিত হয়ে পিতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই পাথরঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নাসির উদ্দিন চৌকিদারকে আটক করে। বর্তমানে সে পাথরঘাটা থানা হেফাজতে রয়েছে,

পাথরঘাটা থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভিকটিমের অভিযোগটি গুরুত্বের সাথে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com