নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরগুনা জেলার আমতলী পৌরসভা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।

বরগুনা-১ আসনে হাতপাখার প্রার্থীর পক্ষে চরমোনাই পীরের নির্বাচনী সভা

সভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর মরহুম পিতার বক্তব্য স্মরণ করে বলেন, “দক্ষিণাঞ্চলের সাগরের পাড় থেকেই ইসলামের বিজয় পতাকা উঠবে। আজ আমরা সেই অঞ্চলের কথা মনে করলে আনন্দে ভরে যাই।” তিনি সংসদে গেলে সোনার বাংলা, সবুজ বাংলা ও ডিজিটাল বাংলার পাশাপাশি ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয় ব্যক্ত করেন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি মো. অলি উল্লাহকে বিজয়ী করেন, বরগুনা-১ আসনকে একটি মডেল আসনে পরিণত করা হবে।” তিনি ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতির প্রসঙ্গ টেনে দাবি করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়সহ সকলের জানমাল রক্ষায় তাদের দলের নেতাকর্মীরা পাহারাদারের ভূমিকা পালন করেছেন।

সভায় বরগুনা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ও জেলা সভাপতি মাওলানা মো. মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরিয়তুল্লাহ, বরগুনা-২ আসনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাশেমী, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর এবং কুয়াকাটা হুজুর মুফতি হাবিবুর রহমান মেজবাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে আনুষ্ঠানিকভাবে বরগুনা-১ ও বরগুনা-২ আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ‘হাতপাখা’ তুলে দেন চরমোনাই পীর।

 

 

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com