নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায়ের জানমাল ও ধর্মীয় নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হবে।

গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনার বামনা উপজেলার রামনা শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রথম চাওয়া জীবনের নিরাপত্তা, এরপর জানমাল ও ধর্মীয় নিরাপত্তা। তিনি বলেন, “আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং আমি যদি এমপি হই, তাহলে বরগুনা-২ আসনে সব হিন্দুদের জীবনের শতভাগ নিরাপত্তা দেওয়া হবে।” এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণ বা হুমকির বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার কথাও উল্লেখ করেন।

নিজের পূর্ববর্তী দায়িত্বকাল তুলে ধরে তিনি দাবি করেন, তার সময়ে ওই সংসদীয় এলাকায় চাঁদাবাজির সুযোগ ছিল না এবং কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হয়নি। উন্নয়ন কর্মকাণ্ডে নিজের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো কাজের বিনিময়ে ঘুষ নেওয়ার প্রমাণ থাকলে ভোট না দেওয়ার আহ্বান জানান ভোটারদের কাছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, নির্ধারিত তারিখে সকালেই কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য। ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি নিজের পরিচিতি ও এলাকায় উপস্থিতির বিষয়টি তুলে ধরেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

জনসভায় উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির নির্বাচন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সদস্য সচিব ও শিল্পপতি মো. রুহুল আমিন শরিফ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

 

 

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com