বরগুনা প্রতিনিধি: বরগুনার সাংস্কৃতিক অঙ্গনে উজ্জ্বল নাম জান্নাতুল ফেরদৌসী ত্বোয়া। সংগীত, আবৃত্তি, কুইজ, ভাষণ, চিত্রাঙ্কন, রচনা ও সংবাদ পাঠ—প্রায় সব ক্ষেত্রেই ধারাবাহিক সাফল্যের মাধ্যমে অল্প বয়সেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন বহুমাত্রিক প্রতিভা হিসেবে।

২০১৩ সালের ২৬ অক্টোবর জন্ম নেওয়া ত্বোয়া বর্তমানে বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ২০১৮ সালে ওস্তাদ বাবুল কৃষ্ণ সাহার হাত ধরে সংগীতে তার পথচলা শুরু। এরপর থেকেই জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে ছড়াগান, লোকসংগীত, রবীন্দ্র ও নজরুল সংগীত, দেশাত্মবোধক গান এবং হামদ-নাতে একাধিকবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন।

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, শিক্ষা সপ্তাহ, শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক আসরে তার কৃতিত্ব বরগুনাকে এনে দিয়েছে সম্মান। পাশাপাশি কুইজ, আবৃত্তি ও ভাষণেও রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিযোগিতা ‘নতুন কুড়ি ২০২৫’-এ লোকসংগীতে ফাইনাল পর্যন্ত পৌঁছে দেশব্যাপী প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সংগীতচর্চার পাশাপাশি পড়াশোনায়ও সমান মনোযোগী ত্বোয়ার স্বপ্ন—ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। তার এই সাফল্যে গর্বিত পরিবার ও এলাকাবাসী। বরগুনার এই কিশোরী প্রতিভা প্রমাণ করেছে—পরিশ্রম ও একাগ্রতাই সাফল্যের মূল চাবিকাঠি।

 

 

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com