বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় দেশীয় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। গত সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মোকামিয়া ইউনিয়নের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি নাসির উদ্দিন (৪৫) মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করে বাসায় তল্লাশি চালানো হলে নয়টি রামদা, একটি কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়। মোট ১১টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,

“গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে আটক করেছে। তার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com