আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফারুক আকনের স-মিলে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।গত রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার ডালাচারা স্লুইজগেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে ডালাচারা গ্রামের স্লুইজগেট এলাকায় স-মিলটি নির্মাণ করা হয়। প্রায় ২০ বছর ধরে মিলটি সচল ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মিলটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মিলের মেশিন ও কাঠসহ ভেতরে থাকা মালামাল পুড়িয়ে দেয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মিলের বড় ধরনের ক্ষতি হয়ে যায়। মিলের মালিক মোঃ ফারুক আকনের দাবি, এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মোঃ ফারুক আকন বলেন, “আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পরিকল্পিতভাবে স-মিলে আগুন দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানাচ্ছি।”

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com