বরগুনায় ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের কাজ সমাপ্তির পথে

বরগুনা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরগুনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এরই অংশ হিসেবে বরগুনা-১ (সদর–আমতলী–তালতলী) আসনের ৩১টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে গঠিত বরগুনা-১ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৯০টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে ৩১টি কেন্দ্র। উপজেলা ভিত্তিক হিসাবে বরগুনা সদরে ৮টি, আমতলীতে ১৮টি এবং তালতলীতে ৫টি কেন্দ্র রয়েছে এই তালিকায়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং বিশেষ নজরদারির পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে আমতলী উপজেলায় সিসিটিভি স্থাপনের কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মিজ্ তাসলিমা আক্তার বলেন, “ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে জেলার সব ভোটকেন্দ্রেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।”

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, বরগুনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫১ জন। এর মধ্যে পায়রা নদীর পূর্ব পাড়ের আমতলী ও তালতলী উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৮৬৮ জন, যা বরগুনা সদর উপজেলার তুলনায় প্রায় ২৪ হাজার বেশি।

সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, আমতলী ও তালতলী উপজেলার ভোটার সংখ্যার আধিক্য নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে এই দুই উপজেলায় নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

সার্বিকভাবে নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আরো দেখুন 👇 👇 👇

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com