নিজস্ব প্রতিবেদক, বরগুনা: “ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় যথাযোগ্য মর্যাদায় বাংলা ইশারা ভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

শনিবার সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এরপর সকাল ১০:৩০ মিনিটে কার্যালয়ের সুবর্ণজয়ন্তী হলরুমে এক আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন জীবনে ইশারা ভাষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ইশারা ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি এই বিশেষ জনগোষ্ঠীর নাগরিক অধিকার।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, তিনি তার বক্তব্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারার সমাজে সম্পৃক্ত করতে ইশারা ভাষার প্রসার ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন, সভাপতিত্ব করেন বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সহিদুল ইসলাম। এছাড়া ও উপস্থিত ছিলেন বরগুনা বেতার এর পরিচালক এবং যুগান্তরের সাংবাদিক তরিকুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সমাজসেবামূলক কর্মকান্ডে জড়িত ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে এসকল উপকরণ সুবিধাভোগীদের হাতে তুলে দেন।

 

আয়োজনে: জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, বরগুনা।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com