
বরগুনায় হেলিকপ্টারযোগে নৌবাহিনী প্রধানের সফর : গুরুত্ব পাচ্ছে নির্বাচনকালীন নিরাপত্তা
উক্ত সভায় উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান,মোঃ মঞ্জুর মোর্শেদ আলম বরিশাল রেঞ্জ ডিআইজি, বরগুনার বিজ্ঞ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ্ তাছলিমা আক্তার, বরগুনা জেলার পুলিশ সুপার কুদরত ই খুদা,সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (DDLG), ADM সজল চন্দ্রশীল সহ – (জেলার)সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, উপজেলা নির্বাচন অফিসারগন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা, ডি জি এফ আই, এন এস আই, র্যাব, কোস্ট গার্ড, আনসার এবং নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার বরগুনা সফরকালে পুলিশ লাইন্সে অবস্থিত নৌ কন্টিনজেন্ট পরিদর্শন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ।।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনকেন্দ্রিক দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানানো হয় এবং সমন্বিতভাবে কাজ করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।