বরগুনা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে তালতলী উপজেলাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে বাস্তবায়ন, রাস্তাঘাট উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তালতলী উপজেলার মালিপাড়া মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির আয়োজিত এক জনসভায় ধানের শীষের প্রার্থী (বরগুনা-১)-এর নজরুল ইসলাম মোল্লা বলেন।

নজরুল ইসলাম মোল্লা বলেন, ২০০১ সালের উপনির্বাচনের পর বিএনপি সরকারের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উদ্যোগে তালতলীতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছিল। সে সময় আমতলী-তালতলী সড়ক, অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণ করা হয়। সাবেক এমপি মরহুম মতিউর রহমান তালুকদারের মাধ্যমে এ অঞ্চলের উন্নয়নের ভিত্তি তৈরি হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কথা উল্লেখ করে তিনি বলেন, ভোট দিয়ে কেউ জান্নাতে যেতে পারে না; কোরআন-হাদিসের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনার মাধ্যমেই তা সম্ভব। কিছু দল ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, গত দুই দশকে তালতলীতে দৃশ্যমান বড় উন্নয়ন হয়নি। বিএনপি ক্ষমতায় এলে নতুনভাবে উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়ন, ম্যাজিস্ট্রেট কোর্ট চালু, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও পর্যটনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। সোনাকাটা ইউনিয়ন ও ডিসি পয়েন্ট উন্নয়নের আশ্বাসও দেন।

উক্ত জনসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান। তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ। তিনি নেতাকর্মীদের নির্বাচনে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান,

সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়াও, বরগুনা-১ আসনে তালতলী সালেহিয়া আলিম মাদ্রাসা মাঠে শনিবার ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মোল্লার পক্ষে ভোট চেয়েছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি খলিলুর রহমান হাওলাদার।

উল্লেখ্য, বরগুনা-১ আসন (বরগুনা সদর, আমতলী ও তালতলী) দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনকে ঘিরে এ আসনে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com