বরগুনা প্রতিনিধি: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় শিশু সুরক্ষা ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর আয়োজনে ডি.কে.পি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইমরান হোসেনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মোসা. খালেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার এবং সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হেমায়েত উদ্দিন।

বক্তারা বলেন, মাদকাসক্তি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মারাত্মক হুমকি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করে নতুন প্রজন্মকে মাদকের ক্ষতি সম্পর্কে সচেতন করতে হবে।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হেমায়েত উদ্দিন বলেন, “মাদক শিশু-কিশোরদের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতার ভূমিকা রাখতে হবে।”

সহকারী পরিচালক আলী হায়দার বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষার্থীদের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। সচেতন তরুণ প্রজন্মই পারে মাদকমুক্ত সমাজ গড়তে।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় টেলিভিশন-এর বরগুনা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ এবং বরগুনা প্রেসক্লাব-এর সহযোগী সদস্য ও ঢাকা মেইল-এর সংবাদদাতা অলিউল্লাহ্ ইমরান। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com