আমতলী (বরগুনা) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে বরগুনার আমতলীতে গাছের ডালে মাটির তৈরি কৃত্রিম বাসা স্থাপনের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা আমতলীবাসী”।

বুধবার (৪ জানুয়ারি) আমতলী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংগঠনের সদস্যরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা হাতে তৈরি মাটির কৃত্রিম বাসা গাছের ডালে স্থাপন করে পাখিদের বসবাসের উপযোগী পরিবেশ তৈরির চেষ্টা করেন।

সংগঠন সূত্রে জানা যায়, অতিরিক্ত কীটনাশক ব্যবহার, অপরিকল্পিতভাবে বড় গাছ কাটাসহ নানা কারণে দিন দিন পাখির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এর ফলে পরিবেশের স্বাভাবিক ভারসাম্যও হুমকির মুখে পড়ছে। পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক সুমাইয়া শিলা বলেন,

“পাখিরা আমাদের প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের ভূমিকা অপরিসীম। পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল তৈরি করতেই আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি।”

প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইদুর রহমান বলেন,

“নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য। নির্বিচারে গাছ কাটার ফলে পাখিরা তাদের প্রাকৃতিক আশ্রয় হারাচ্ছে। তাই কৃত্রিম বাসা তৈরি করে তাদের থাকার ব্যবস্থা করার চেষ্টা করছি।”

কর্মসূচিতে সংগঠনের সহ-সভাপতি রেজাউল করিম, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মারিয়া ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২২ সালে একঝাঁক তরুণের উদ্যোগে গঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা আমতলীবাসী”। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত সামাজিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

 

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com