পায়রা নদীর তীরে প্লাস্টিক ও পলিথিন পরিষ্কার করলেন তরুণরা

বরগুনা প্রতিনিধি | দৈনিক শেষ কথা

‘প্লাস্টিক নয়, প্রকৃতি বাঁচাও—প্লাস্টিক দূষণ রোধ করি’ এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ রক্ষার দাবিতে বরগুনার আমতলীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় আমতলি উপজেলার পায়রা নদীর তীরে শতাধিক তরুণ এ কর্মসূচিতে অংশ নেন।

এনএসএস ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন পরিবেশকর্মী মুক্তি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক আবু জিয়াদ, উন্নয়ন কর্মী তাজমেরি লিখন, মো. মনোয়ার হোসেন, মোহাম্মদ জয় ও মিতু রানী। বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিনের অব্যবস্থাপনার কারণে নদী, খাল ও পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে, যা জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করছে। এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মকে এর চরম মূল্য দিতে হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারী তরুণরা পায়রা নদীর তীরবর্তী এলাকায় প্লাস্টিক ও পলিথিন সংগ্রহ করে একটি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় প্লাস্টিক ও পলিথিন জমা দিলে একটি করে সাবান উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

বক্তারা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের ওপর জোর দিয়ে নিয়মিত এমন সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com