সভাপতি পরিতোষ কর্মকার, সাধারণ সম্পাদক এইচ এম কাওসার

বরগুনা প্রতিনিধি | দৈনিক শেষ কথা

বরগুনার আমতলী সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন শনিবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে পরিতোষ কর্মকার ও সাধারণ সম্পাদক পদে এইচ এম কাওসার নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ২০ জন ভোটারের মধ্যে ১৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে নির্বাচিত পরিতোষ কর্মকারের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জয়নুল আবেদীন। সাধারণ সম্পাদক পদে এইচ এম কাওসারের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফখরুদ্দিন তহসিন।

নির্বাচনে অন্যান্য পদে সহসভাপতি হিসেবে ইকবাল তালুকদার ও বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাশিমুল হক রিমন, অর্থ সম্পাদক হিসেবে ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে পি এম সাজ্জাদ হোসাইন শরীফ, দপ্তর ও পাঠাগার সম্পাদক হিসেবে মো. মাছুম বিল্লাহ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মিথুন কর্মকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এর আগে আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন সিকদার এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী, চাওড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক দলিল উদ্দিন আর্শেদী, আমতলী থানার এসআই কমল চন্দ্র দে, আমতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি খায়রুল বাশার বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুহু-উল আলম নবীনসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজনেরা।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের ঐক্য, পেশাগত মান উন্নয়ন ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com