সৌদি প্রো লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতিনিয়ত গোল করে আল নাসরকে জেতাচ্ছেন পর্তুগিজ যুবরাজ। সৌদি লিগে নিজেদের শেষ ম্যাচে নেইমারের আল হিলালের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে সি আর সেভেনের আল নাসর। হারের পর মেসি মেসি স্লোগানে পর্তুগাল অধিনায়ককে খেপিয়েছেন আল হিলাল সমর্থকরা। কিন্তু অবাক করা বিষয় হলো- না ক্ষেপে উল্টো দর্শকদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু উপহার দিয়েছেন রোনালদো।

রোনালদোর সঙ্গে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও সৌদিতে একাধিকবার মেসি মেসি স্লোগান দিয়ে খেপানোর চেষ্টা করা হয় সি আর সেভেনকে। তাতে গা ভাসিয়ে দেখিয়েছিলেন নিজের স্বভাবজাত প্রতিক্তিয়া। বাজে অঙ্গভঙ্গি করে সঙ্গে সঙ্গে দর্শকদের কঠিন জবাব দিতেও ভুলেননি এই ফুটবল মহাতারকা। আর এ জন্য ফুটবল বিশ্বে তাকে নিয়ে আলোচনা ও সমালোচনাও কম হয়নি।

আল হিলালের ম্যাচের পর দেখা মিলল ভিন্ন রোনালদোর। যেন পুরোনো ঘটনা থেকে শিক্ষা নিয়ে একদম পরিণত হয়েছেন পর্তুগিজ যুবরাজ। সমর্থকদের বুঝিয়ে দিতে চাইলেন। যতই খেপানোর চেষ্টা করো, আমি আর খেপছি না। উল্টো তোমাদের জন্য আমার ভালোবাসার ভাণ্ডার খুলে দিলাম। দর্শকদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু উপহার দেন রোনালদো।

নেইমারের দল আল হিলালের হয়ে বিরতির পর জোড়া গোল করেন সার্বিয়ান তারকা আলেক্সান্ডার মিত্রোভিচ। অন্য গোলটিও স্বদেশি সতীর্থ সের্হেই মিলিনকোভিচ-সাভিচের। চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন নেইমার। ম্যাচে আল হিলালের খেলোয়াড় ও রেফারির সঙ্গে কয়েকবার তর্কে জড়ান রোনালদো। বিরতির পর আল নাসর ১-০ গোলে পিছিয়ে পড়ে। তবে কিছু সময় পর আল হিলালের জালে বলও পাঠিয়েছিলেন। কিন্তু ভিএআর প্রযুক্তির কল্যানে অফসাইডে বাতিল হয়ে যায় গোলটি।

আল হিলালের বিপক্ষে গোল না পেলেও সৌদি প্রো লিগটা ভালোই কাটছে ৩৮ বছর বয়সী রোনালদোর। এ মৌসুমে লিগে ১৪ ম্যাচে ১৫ গোল করে শীর্ষে রোনালদোই। এই হারে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে ৭ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে পড়ল আল নাসর। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আল নাসর।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com