উপকূলীয় উন্নয়ন সংস্থার সহযোগিতায় অসহায় দরিদ্র ও বিধবা মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্বাবলম্বী করে তোলা এবং নারীদের আয়মুখী কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। এ সময় তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে কাজ করলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান আরও উন্নত হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, বিএনপি নেতা নজরুল ইসলাম মানিক, আজাদ হাওলাদার, রফিকুজ্জামান, দৈনিক শেষকথা পত্রিকার নির্বাহী সম্পাদক মিজানুর রহমান ও বার্তা সম্পাদক আতিকুর রহমান ইশতি। অতিথিরা উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন এবং তাদের এই সহায়তাকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপকূলীয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইউনুস সোহাগ। তিনি বলেন, সংস্থার পক্ষ থেকে ভবিষ্যতেও দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য কর্মসংস্থানমুখী সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সহায়তা তাদের জীবিকা নির্বাহে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com