বরগুনার পাথরঘাটা উপজেলা এলাকায় বিরল প্রজাতির একটি মুখকালো হনুমান লোকালয়ে ঘুরতে বেড়াতে দেখা গেছে। হঠাৎ বন্যপ্রাণীর উপস্থিতিতে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে।

অনুমান করা যাচ্ছে গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে খাদ্যের সন্ধানে হনুমানটিকে পাথরঘাটা পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা যায়, কখনও বাসাবাড়ির আশপাশে, আবার কখনও গাছের ডালে অবস্থান নিতে দেখা গেছে প্রাণীটিকে____

বরগুনার পাথরঘাটা উপজেলা এলাকায় বিরল প্রজাতির একটি মুখকালো হনুমান লোকালয়ে ঘুরতে বেড়াতে দেখা গেছে

স্থানীয়রা জানান, খাবারের অভাবে হনুমানটি দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছে। খাদ্যের সন্ধানে মানুষের কাছাকাছি চলে আসছে এবং কেউ কলা বা পাউরুটি দিলে সেটি খাচ্ছে। এ সময় অনেকে কাছে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করছেন।

পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান বলেন, মুখপোড়া বা মুখকালো হনুমান সাধারণত বনাঞ্চলের বাইরের পরিবেশেও বিচরণ করে এমন একটি প্রজাতি। জলবায়ু পরিবর্তন, মানুষের উৎপাত, বন উজাড় ও খাদ্য সংকটের কারণে অনেক সময় হনুমান দলছুট হয়ে নতুন এলাকায় চলে আসে। কেউ আবার ফিরে যায়, অনেক ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটে।

তিনি সবাইকে হনুমানটিকে বিরক্ত না করার আহ্বান জানিয়ে বলেন, সম্ভব হলে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাবারের ব্যবস্থা করে প্রাণীটিকে সহায়তা করতে।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com