বরগুনার বেতাগীতে দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়ার সময় এক মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। শিক্ষার্থীদের বিশুদ্ধ ও নিরাপদ পানি পানের সুবিধা নিশ্চিত করতে শুভেচ্ছা উপহার হিসেবে একটি আধুনিক ওয়াটার প্ল্যান্ট প্রদান করা হয়েছে।

উপহার হিসেবে দেওয়া ওয়াটার প্ল্যান্টটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় বেতাগী সরকারি কলেজ–এর অধ্যক্ষ প্রফেসর সমর কুমার বেপারির নিকট। এ সময় কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কলেজ কর্তৃপক্ষ নৌবাহিনীর এ মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই ওয়াটার প্ল্যান্ট চালু হলে শিক্ষার্থীরা সহজেই বিশুদ্ধ পানি পান করতে পারবে, যা তাদের সুস্বাস্থ্য রক্ষা ও নিয়মিত শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com