নিজস্ব প্রতিবেদক, বরগুনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনা-১ (সদর, আমতলী, তালতলী) আসনে প্রচারণার ধরণ ও কৌশলে এসেছে বড় পরিবর্তন। একদিকে পোস্টারবিহীন নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমের জয়জয়কার, অন্যদিকে আমতলীতে পরিবেশবান্ধব ‘বীজ-কলম’ বিতরণ করে সাধারণ মানুষের নজর কেড়েছে বিএনপি।

 

 পরিবেশ রক্ষায় অভিনব ‘বীজ-কলম‘ উদ্যোগ

আমতলী পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব মো. জালাল আহমেদ খানের সৌজন্যে ধানের শীষের প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লার পক্ষে এক ব্যতিক্রমী প্রচারণা চালানো হয়েছে। ভোটারদের মাঝে বিতরণ করা হয়েছে বিশেষ ধরনের কাগজের তৈরি কলম। এই কলমের বিশেষত্ব হলো—কালি শেষ হয়ে গেলে এটি মাটিতে পুঁতে দিলে তা থেকে গাছের চারা জন্মাবে,

কলমটিতে লেখা রয়েছে,

“মো. নজরুল মোল্লার সালাম নিন, ধানের শীষে ভোট দিন”। 

এই সৃজনশীল উদ্যোগটি তরুণ প্রজন্ম ও সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা একে কেবল রাজনৈতিক প্রচারণা নয়, বরং পরিবেশ রক্ষায় একটি ইতিবাচক সামাজিক বার্তা হিসেবে দেখছেন।

এছাড়াও নেট দুনিয়ায় উত্তাল বরগুনা-১ আসনের নির্বাচনী মাঠ : 

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সভা-সমাবেশের সময়সীমা শেষ হওয়া পর্যন্ত ভোটের মাঠ এখনো পুরোপুরি সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর হয়ে পড়েছে। বিশেষ করে ফেসবুক এখন প্রার্থীদের প্রধান প্রচারক্ষেত্রে পরিণত হয়েছে।

* ডিজিটাল জোয়ার: পোস্টার না থাকায় প্রার্থীরা ভিডিও বার্তা, গ্রাফিক্স এবং ফটোকার্ডের মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছেন।

* নজরুল মোল্লার অভিনব প্রচারণা: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা। তার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা ব্যক্তিগত ও সাংগঠনিক আইডি থেকে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। সাধারণ ভোটারদের মতে, ক্লিন ইমেজের এই নেতার জনপ্রিয়তা অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই দৃশ্যমান। দলীয় নেতাকর্মীর বাইরে ও সাধারণ জনগণের সোশ্যাল মিডিয়ার তথা ফেসবুকinstagram-এ সচরাচর নজরুল ইসলাম মোল্লার ধানের শীষের প্রচার প্রচারণা এবং পথসভা থেকে শুরু করে জনসভা রীতিমতো নির্বাচনী ট্রেন্ড-এ পরিণত হয়েছে

 

বরগুনা-১ আসনে ৫,১২,৬০৩ জন ভোটারের রায় পেতে প্রার্থীরা এখন শেষ মুহূর্তের হিসাব-নিকাশে ব্যস্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লড়াই মূলত দ্বিমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে:

: ধানের শীষের প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা বনাম ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মো. মাহমুদুল হাসান অলি উল্লাহ।

* অন্যান্য প্রার্থী: মাঠে রয়েছেন খেলাফত মজলিসের অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসাইন (দেয়াল ঘড়ি) এবং জাতীয় পার্টির (জেপি) মো. জামাল হোসেন (বাইসাইকেল)।

বরগুনার দুই আসনের নির্বাচনী পরিস্থিতি: শেষ জনসভায় প্রার্থীদের প্রতিশ্রুতি ও মাঠপর্যায়ের চিত্র

তবে বর্তমানে ব্যতিক্রমী প্রচারণা আর ডিজিটাল যুদ্ধের সংমিশ্রণে বরগুনা-১ আসনের নির্বাচন এখন টক অফ দ্য টাউন। বিশেষ করে আমতলীর ‘পরিবেশবান্ধব কলম’ প্রচারণার ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, এই সৃজনশীলতা ও জনপ্রিয়তাকে ভোটের বাক্সে কতটুকু রূপান্তর করতে পারেন প্রার্থীরা।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com