রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।

এদিকে রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়া থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে নিজের অনুভূতি ‍সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী অপি করিম। তিনি লিখেন, এত বড় ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি!

ভূমিকম্পে কেমন অনুভূতি হয়েছিল নেটিজেনদের অভিনেত্রীর পোস্টে মন্তব্য করে জানাচ্ছেন। এ সময় রাজধানীতে অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মনে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। তাৎক্ষণিকভাবে এর উৎপত্তিস্থল লক্ষীপুরের রামগঞ্জ বলে জানা গেছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসও একই তথ্য দিয়েছে।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com