হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে স্থান পেয়েছেন মার্কিন গায়িকা টেলর সুইফট। এ কোর্সের নাম ‘টেলর সুইফট অ্যান্ড হার ওয়ার্ল্ড’। সুইফটের সংগীত, লিরিক ও সাংস্কৃতিক প্রভাব পড়ানো হবে এই কোর্সে।

এ ছাড়া সুইফটের কাজ কীভাবে অন্য শিল্পী, লেখক ও বর্তমান প্রজন্মের তরুণদের প্রভাবিত করেছে, তা-ও পড়ানো হবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চালু করা এ কোর্সে।

তরুণ প্রজন্মের ওপর টেলর সুইফটের যে ব্যাপক প্রভাব রয়েছে, ইরাস ট্যুরেই তার প্রমাণ মেলে।

এন্টারটেইনমেন্ট উইকলির প্রতিবেদন অনুসারে, ‘দুটি বিশ্ববিদ্যালয় টেলর সুইফট ও অন্য নারী শিল্পীদের ওপর কোর্স অন্তর্ভুক্ত করেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সুইফটের ওপর কোর্সটি পড়াবেন অধ্যাপক স্টেফানি বার্ট।’

অন্যদিকে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে ‘মিউজিক্যাল স্টোরিটেলিং উইথ টেলর সুইফট অ্যান্ড আদার আইকনিক ফিমেল আর্টিস্টস’ শিরোনামের কোর্সটি পড়াবেন মেলিনা জিমেনেজ।

তবে শুধু হার্ভার্ড ও ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ই পপ রানি টেলর সুইফটকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেনি। এর আগে বেলজিয়ামের গেন্ট বিশ্ববিদ্যালয়, অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়, বার্কলি কলেজ অভ মিউজিক, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ও এই শিল্পীকে পাঠ্যসূচিতে স্থান দিয়েছে।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com