
উক্ত প্রকল্পের আওতায় বাশবুনিয়া এলাকায় খোকন বয়াতির বাড়িতে একটি কমিউনিটি সভা (উঠান বৈঠক) অনুষ্ঠিত হয়েছে।
সভায় শিশু ও গর্ভকালীন মায়ের স্বাস্থ্যসেবা, অটিজম সম্পর্কে সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং যৌতুকের কুফল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বিষয়ভিত্তিক মতবিনিময় করেন।