
দৈনিক শেষকথা।
স্টাফ রিপোর্টার,
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম চম্পা বেগম (৩০)। তিনি আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের হরিমৃত্যুঞ্জয় গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে শ’য়ের অধিক রোগী চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, প্রতিদিনই নতুন রোগী বাড়ছে। জেলার বিভিন্ন গ্রামে মশার প্রজননস্থল শনাক্ত করে ধ্বংস করতে মাঠপর্যায়ে কাজ চলছে। তবে জনসচেতনতার অভাব এবং যথাযথ পরিচ্ছন্নতা না থাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়ছে সংশ্লিষ্টরা।