দৈনিক শেষকথা। অনলাইন প্রতিবেদন- 

 

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৯৯ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে তালতলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা।

 

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ইয়াবা জব্দ করা হয়। এ সময় সাকিব (২৫) ও সাইফুল (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

 

পরে আটক ব্যক্তিদের ও জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কাশেম বলেন, “মাদক নির্মূলে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com