দুদকের প্রাথমিক অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য –

 

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় কয়েকশ কোটি টাকার পাথর লুট হয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।

 

দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রভাবশালী রাজনীতিবিদদের যোগসাজশে এ লুটপাট চলে। এতে খনিজসম্পদ অধিদপ্তর, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, গত এক বছরে দায়িত্বে থাকা ৪ জন ইউএনও, কোম্পানীগঞ্জ থানার ওসি এবং স্থানীয় বিজিবির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

 

এছাড়া বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি নেতাসহ ৪২ জন রাজনীতিবিদ ও ব্যবসায়ীর নামও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রতিটি ট্রাক ও নৌকা থেকে কমিশন নিয়ে পুলিশ-প্রশাসনের চোখের সামনে পাথর সরানো হয়েছে।

 

পাথর লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। অন্যদিকে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে ১৩৭ জনের সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে এবং ভবিষ্যতে লুট ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বক্ষণিক নজরদারির সুপারিশ করা হয়েছে।

 

অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি ও জামায়াত নেতারা। তারা দাবি করেছেন, প্রকৃত লুটেরাদের আড়াল করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নাম জড়ানো হয়েছে।

বিডি টুডের ডেস্ক থেকে 👉

https://bdtoday.net/national/52595?fbclid=IwQ0xDSwMTDqxjbGNrAxMOd2V4dG4DYWVtAjExAAEerSpps8KlSryzDVAaceS74918Qh5oZnE3y45dUIHSv7wfiMBmbKAvWkJNMsU_aem_uxt6RVI_szKmoqW75rQOaw

 

👉 আরো পড়ুন: dailyseshkatha.online

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

One thought on “সাদা পাথর লুটে প্রশাসন-রাজনীতিবিদ-ব্যবসায়ী (অন্তত ৪২জনের) যোগসাজশ পাওয়া গেছে!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com