
কুমিল্লার চৌদ্দগ্রামে ভূমিকম্পের আতঙ্কে শতাধিক গার্মেন্টস শ্রমিক পদদলিত হয়ে আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ছুপুয়া এলাকায় আমির শার্ট গামের্ন্টসে এ ঘটনা ঘটে।
আহত রোগী, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রামসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এ সময় উপজেলার ছুপুয়া এলাকায় অবস্থিত আমির শার্ট নামক একটি গার্মেন্টসের শ্রমিকরা আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছুটাছুটি শুরু করে। তাড়াহুড়া করে নামতে গিয়ে পদদলিত হয়ে ও ওপর থেকে লাফ দিয়ে কমপক্ষে শতাধিক শ্রমিক আহত হয়েছেন।
এ সময় গার্মেন্টসের গেট বন্ধ থাকার কারণে কেউ বেরিয়ে আসতে পারেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অনেকে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া টিপু জানান, ভূমিকম্পে আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে আহত হওয়া ৮০ জন গার্মেন্টস শ্রমিককে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তার মধ্যে উন্নত চিকিৎসার জন্য সাহেদা, আয়শা ও অজ্ঞাতনামা এক নারীসহ তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমির শার্ট গার্মেন্টেসের সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) কাজী মো. ইউসুফ ও এসভিপি শাহজাহান সাজু জানান, আমির শার্ট গার্মেন্টেসের তিনটি ভবন রয়েছে। তার মধ্যে একটিতে প্রশাসনিক ও অপর দুইটিতে প্রোডাকশনের কাজ চলে। প্রোডকশনের দুটি ভবনের চারটি ফ্লোরে ১৭০০ শ্রমিক কাজ করেন।
তারা বলেন, ভবনে ওঠানামার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কিন্তু ভূমিকম্পের আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে আহত হয়েছে। তবে গেট বন্ধ থাকার বিষয়টি তারা অস্বীকার করেন।
ফায়ার সার্ভিসের চৌদ্দগ্রাম স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান জানান, আমির শার্ট গার্মেন্টেসে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কতজন আহত হয়েছে তার সঠিক হিসাব এখনো করা হয়নি তবে নিহতের কোনো ঘটনা নাই বলে তিনি জানান।
প্রকাশনার ২৩ বছর___ "দৈনিক শেষকথা"
সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা,
রেজি নং-ঃ কেএন-৪৪১
📰 দৈনিক শেষকথা
📍 বরগুনা প্রতিনিধি
🗓️ প্রকাশিত: / / ২০২৫ | _বার,
🔖 বিশেষ প্রতিবেদন
# ইউনিটের নাম ও পরিচিতি :-
"শেষকথা মাল্টিমিডিয়া" :-
“চোখে দেখা, কানে শোনা, মনের ভিতর খবর”
কাজের ধরণ: ভিডিও সংবাদ, লাইভ রিপোর্ট, ভয়েস রিপোর্ট, ভিডিও ফিচার, ইনফোগ্রাফিক রিপোর্ট,
🔗 Our Service's & live Channels 📡📺 ________
🔴 লাইভ নিউজ আপডেট জেলাভিত্তিক বা জরুরি ঘটনার তাৎক্ষণিক লাইভ কাভারেজ
📺 সাপ্তাহিক অনুষ্ঠান “শেষকথার মুখোমুখি”--
“বরগুনার খবর”---“নারী কথা”
🎙️ পডকাস্ট/ ভয়েস রিপোর্ট সংবাদ বা মতামতের অডিও ফর্ম
📹 ভিডিও প্রতিবেদন নির্দিষ্ট ইস্যুতে ফিল্ড রিপোর্ট ও স্ক্রিপ্টেড ভিডিও
🧑🤝🧑 সাক্ষাৎকার:- স্থানীয় প্রশাসন, রাজনীতি, সমাজকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে
🎥 ভিডিও রিপোর্টিং
🎤 প্রেজেন্টার / নিউজ রিডার
✍️ স্ক্রিপ্ট রাইটার
🧑💻 ভিডিও এডিটর
📱 সোশ্যাল মিডিয়া ম্যানেজার -
🎙️ ভয়েস ওভার আর্টিস্ট
ওয়েবসাইট :-
https://dailyseshkatha.online/
https://dailybarguna3.wordpress.com/
https://dailycurrentnews8.wordpress.com/
https://thedailybargunablog.wordpress.com/
🔗 ইউটিউব লাইভ চ্যানেল লিংক :-
https://youtube.com/@dailyseshkathaonline?si=QnwTnMKaUB7IfNLx
https://youtube.com/@seshkathanews24?si=TJeZYgt4rKhcWBK_
🔗 হোয়াটসঅ্যাপ চ্যানেল :-
চ্যানেল লিংক https://whatsapp.com/channel/0029Vb6M8aP4tRrnaApTX41q
📢 যোগাযোগ করুন আমাদের সাথে:
🌐 ওয়েবসাইট: https://dailyseshkatha.online
📧 ইমেইল: dailyseshkathaonline@gmail.com
📲 WhatsApp/Signal: (Admin-SesHKathAChannel)
https://wa.me/+8801626547154
Call us- +8801889115161 / +8801963875257
Facebook link- https://www.facebook.com/dailyseshkathaonline
https://www.facebook.com/profile.php?id=61578713904473
https://www.facebook.com/Bartamansangbad
Messenger Group - https://m.me/cm/AbYWXPeZQSRDVHQU/?send_source=cm%3Acopy_invite_link
তথ্য ও নিউজ পাঠানোর জন্য যোগাযোগ করুন-
https://wa.me/8801889115161
News Update Group - https://facebook.com/groups/2120594495117098/
সামাজিক প্রতিষ্ঠানসমূহ :-
https://www.facebook.com/profile.php?id=100079031007495
https://www.facebook.com/profile.php?id=100089132868939
Copyright © 2026 দৈনিক শেষকথা DailySeshkatha. All rights reserved.