বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবন–এর কটকা এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলারসহ তিন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী—এমন অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, শনিবার দিবাগত রাতে বেহুন্দি জাল দিয়ে মাছ শিকারের সময় জলদস্যুরা মো. মাসুম মিয়ার মালিকানাধীন একটি নামবিহীন ইঞ্জিনচালিত ছোট ট্রলার ঘিরে ফেলে। পরে ট্রলারসহ তিন জেলেকে তুলে নিয়ে যায় তারা।
অপহৃত জেলেরা হলেন—মন্নানের ছেলে মাহবুব, মালেকের ছেলে রাজু ও রাজন। তাদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে।
ট্রলার মালিকের বরাত দিয়ে ট্রলার মালিক সমিতির সভাপতি জানান, কয়েক দিন আগে বাজারসদাই করে জেলেরা ট্রলার নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান। শনিবার রাতে মাছ শিকারের সময় জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী মুক্তিপণের দাবিতে তাদের ধরে নিয়ে যায়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিতে না পারায় জেলেদের মারধর করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ট্রলার মালিক মাসুম মিয়া জানান, জলদস্যুরা সাংবাদিক বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে জেলেদের হত্যা করার হুমকি দিয়েছে। এ কারণে পরিবার প্রথমে বিষয়টি প্রকাশ করতে ভয় পায়। তিনি আরও বলেন, কয়েক দিন আগে একই বাহিনী পাথরঘাটার ফোরকান মাঝি ও সিদ্দিকসহ আরও আট জেলেকে অপহরণ করেছিল; পরে তারা মুক্তিপণ দিয়ে ছাড়া পান।
এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ড–এর দক্ষিণ জোনের এক মিডিয়া কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ধরনের কোনো লিখিত অভিযোগ এখনো তাদের কাছে পৌঁছেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশনার ২৩ বছর___ "দৈনিক শেষকথা"
সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা,
রেজি নং-ঃ কেএন-৪৪১
📰 দৈনিক শেষকথা
📍 বরগুনা প্রতিনিধি
🗓️ প্রকাশিত: / / ২০২৫ | _বার,
🔖 বিশেষ প্রতিবেদন
# ইউনিটের নাম ও পরিচিতি :-
"শেষকথা মাল্টিমিডিয়া" :-
“চোখে দেখা, কানে শোনা, মনের ভিতর খবর”
কাজের ধরণ: ভিডিও সংবাদ, লাইভ রিপোর্ট, ভয়েস রিপোর্ট, ভিডিও ফিচার, ইনফোগ্রাফিক রিপোর্ট,
🔗 Our Service's & live Channels 📡📺 ________
🔴 লাইভ নিউজ আপডেট জেলাভিত্তিক বা জরুরি ঘটনার তাৎক্ষণিক লাইভ কাভারেজ
📺 সাপ্তাহিক অনুষ্ঠান “শেষকথার মুখোমুখি”--
“বরগুনার খবর”---“নারী কথা”
🎙️ পডকাস্ট/ ভয়েস রিপোর্ট সংবাদ বা মতামতের অডিও ফর্ম
📹 ভিডিও প্রতিবেদন নির্দিষ্ট ইস্যুতে ফিল্ড রিপোর্ট ও স্ক্রিপ্টেড ভিডিও
🧑🤝🧑 সাক্ষাৎকার:- স্থানীয় প্রশাসন, রাজনীতি, সমাজকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে
🎥 ভিডিও রিপোর্টিং
🎤 প্রেজেন্টার / নিউজ রিডার
✍️ স্ক্রিপ্ট রাইটার
🧑💻 ভিডিও এডিটর
📱 সোশ্যাল মিডিয়া ম্যানেজার -
🎙️ ভয়েস ওভার আর্টিস্ট
ওয়েবসাইট :-
https://dailyseshkatha.online/
https://dailybarguna3.wordpress.com/
https://dailycurrentnews8.wordpress.com/
https://thedailybargunablog.wordpress.com/
🔗 ইউটিউব লাইভ চ্যানেল লিংক :-
https://youtube.com/@dailyseshkathaonline?si=QnwTnMKaUB7IfNLx
https://youtube.com/@seshkathanews24?si=TJeZYgt4rKhcWBK_
🔗 হোয়াটসঅ্যাপ চ্যানেল :-
চ্যানেল লিংক https://whatsapp.com/channel/0029Vb6M8aP4tRrnaApTX41q
📢 যোগাযোগ করুন আমাদের সাথে:
🌐 ওয়েবসাইট: https://dailyseshkatha.online
📧 ইমেইল: dailyseshkathaonline@gmail.com
📲 WhatsApp/Signal: (Admin-SesHKathAChannel)
https://wa.me/+8801626547154
Call us- +8801889115161 / +8801963875257
Facebook link- https://www.facebook.com/dailyseshkathaonline
https://www.facebook.com/profile.php?id=61578713904473
https://www.facebook.com/Bartamansangbad
Messenger Group - https://m.me/cm/AbYWXPeZQSRDVHQU/?send_source=cm%3Acopy_invite_link
তথ্য ও নিউজ পাঠানোর জন্য যোগাযোগ করুন-
https://wa.me/8801889115161
News Update Group - https://facebook.com/groups/2120594495117098/
সামাজিক প্রতিষ্ঠানসমূহ :-
https://www.facebook.com/profile.php?id=100079031007495
https://www.facebook.com/profile.php?id=100089132868939
Copyright © 2026 দৈনিক শেষকথা DailySeshkatha. All rights reserved.